খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে

বেনাপোলে ১১ দলীয় জোটের গণমিছিল

বেনাপোল প্রতিনিধি |
১১:৪৩ পি.এম | ০৪ জুলাই ২০২৬


গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ দ্রুত কার্যকরের দাবিতে বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট। শনিবার বিকালে বেনাপোল গাজিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মভিত্তিক দলের নেতারা অংশগ্রহণ করেন। 
তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রহমান চেম্বারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
১১ দলীয় ঐক্যজোটের শার্শা উপজেলা জামায়াতের আমীর রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং বেনাপোল পোর্ট থানা সেক্রেটারি মাওলানা ইউসুফ আলীর সঞ্চালনায় বিক্ষোভ ও গণমিছিলে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, যশোরের জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, মাওলানা রিয়াসাদ আলী, মোখলেসুর রহমান, আমিনুর রহমান। উপস্থিত ছিলেন জুলাই শহিদ আব্দুল্লাহর পিতা মোঃ আব্দুল জব্বার, দলীয় মুখপাত্র মুফতি আবু নাসির আইয়ুবী ও অধ্যাপক আব্দুল ওহাব। 
বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় এবং জুলাই সনদের প্রস্তাবনাগুলো দ্রুত বাস্তবায়ন সময়ের দাবি। জনগণের আকাক্সক্ষার প্রতি সম্মান জানিয়ে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহŸান জানান তারা। তারা আরও বলেন, দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে সারাদেশে বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন নেতারা।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
 

প্রিন্ট

আরও সংবাদ