খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

শ্যামনগর সীমানা প্রাচীর ও বসতঘর ভাঙচুর, আহত ১

শ্যামনগর প্রতিনিধি |
১১:৪৪ পি.এম | ০৪ জুলাই ২০২৬


সাতক্ষীরার শ্যামনগরে উপজেলার সোয়ালিয়া গ্রামে সীমানার প্রাচীর ভাঙচুরে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় আব্দুল আজিজ (৫৫) নামে এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। তিনি সোয়ালিযা গ্রামের মৃত বারীক গাজির ছেলে। 
এলাকাবাসি জানান, সোয়ালিযা গ্রামের সোহারাব গাজির ছেলে আব্দুল গফুর ও জোহার গাজী, গফুর গাজির ছেলে মুন্না এবং জোহার গাজির ছেলে সুজন শনিবার দুপুরে আব্দুল আজিজের সিমানার প্রাচীর ও বসতঘর  ভাঙচুরসহ মালামাল লুটপাট করতে থাকে। এ সময় আব্দুল আজিজ বাধা দিলে হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায আঘাত করে। এ সময় এলাকাবাসি ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী তাকে রক্তাক্ত অবস্থায় শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এর উপর লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল। 

প্রিন্ট

আরও সংবাদ