খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

শ্যামনগরে নজরুল বর্ষ উদযাপন সমাপ্ত

শ্যামনগর প্রতিনিধি |
১১:৪৫ পি.এম | ০৪ জুলাই ২০২৬


সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদযাপন অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
গত ২ জুলাই সকাল ১০টায় মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল বর্ষ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর ধারাবাহিকতায় দেশের অন্যান্য স্থানের মতো শ্যামনগরেও তিনদিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্যসহ নানা কর্মসূচি পালিত হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন। উপজেলা অডিটোরিয়াম হলে নজরুল বর্ষের তিনদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্যামনগর শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সন্ধ্যায় বিচারক মন্ডলীর সিদ্ধান্ত মোতাবেক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সকল বিষয়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীগণের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন কাজী নজরুল ইসলাম ছিলেন ধর্ম নিরপেক্ষ, বিদ্রোহ ও সাম্যের কবি। তার আদর্শ উদ্দেশ্য নিয়ে চললে জাতীয় জীবনে এর প্রভাব পড়বে।
 

প্রিন্ট

আরও সংবাদ