খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

আশাশুনিতে চেয়ারম্যান প্রার্থী তুষারের পক্ষে কর্মী সমাবেশ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪৬ পি.এম | ০৪ জুলাই ২০২৬


আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াত আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের পক্ষে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সদর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার। তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এ লক্ষে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের পাশে থাকার আহŸান জানান। সমাবেশে সদর ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওঃ জুবায়ের হোসেন, সহ-সেক্রেটারি এসএম শহীদুজ্জামান বাবলু, ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম ও আবুল হাসান, সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল কাশেম সানা, সেক্রেটারি হযরত আলী, শ্রমিক নেতা রুহুল আমিন, মুর্তাজুল হক, মোবারক আলী, মিজানুর রহমান তসলিমসহ ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ