খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

আশাশুনির মনিপুরে পাওনা টাকা চাওয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪৬ পি.এম | ০৪ জুলাই ২০২৬


আশাশুনিতে হাওলাতী টাকা চাওয়ায় পাওনাদার স্বামী-স্ত্রীকে মারপিট করে জখম এবং নগদ টাকা ও অলঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত মোসলেম সরদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। 
লিখিত এজাহার সূত্র ও উপজেলার আনুলিয়া ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে বাদী মোসলেম সরদার জানান, আমি মাটি, ধান কাটা ও জোন মুজুরের কাজ করে জমি ক্রয় করবো বলে ১,৫০,০০০ টাকা গচ্ছিত করি। প্রতিবেশী মৃত আঃ হক সরদারের ছেলে শাহিনুর সরদার আমার বসত বাড়ির পাশে ১০ বিঘা জমিতে মৎস্য ঘের করে স্ত্রীর সাথে বিভিন্ন গল্প করার সুযোগে আমাদের গচ্ছিত রাখা টাকার কথা জেনে ফেলে। এবং কৌশল করে প্রতারনার আশ্রয় নিয়ে ঘেরে জমির মালিককে হারীর টাকা দিবে বলে আমার স্ত্রী খাদিজা খাতুন এর নিকট হতে ১,৫০,০০০ টাকা কর্জ গ্রহন করে। ব্যাংক থেকে লোন নিয়ে দুই এক সপ্তাহের মধ্যে টাকা ফেরৎ দিবে বলে কথা দেয়। কিন্তু টাকা ফেরৎ না দেওয়ায় স্ত্রী তার কাছে টাকা চাইলে তালবাহানা করে আসছিল। এক পর্যায়ে গত ১৬ জুন আমার চাচাতো ভাই আঃ রাজ্জাকের বসত বাড়ির পাশে যাতায়াতের পথে শাহিনুরকে পেয়ে আমি ও আমার স্ত্রী টাকা ফেরৎ চাইলে শাহিনুর সরদার ও তার ভাই মইনুর সরদার এবং আবুল সরদারের ছেলে ডাবলু সরদার অজ্ঞাতনামা ৩/৪ জন অশ্লীল ভাষায় গালিগালাজ করে টাকা দিতে পারবে না বলে জানায়। মৌখিকভাবে বাধা নিষেধ করলে তারা লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে আমাকে মাপিট করে। আমার স্ত্রী ঠেকানোর চেষ্টা করলে তাকেও মারপিট করে। আমাকে উদ্ধার করে জায়গীর মহল সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে ও স্ত্রীকে স্থানীয় ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ