খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

বাগেরহাটে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১১:৪৭ পি.এম | ০৪ জুলাই ২০২৬


বাগেরহাটে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মোঃ আবু রাসেল, বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মোঃ রিয়াদউজ্জামানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নজরুল সঙ্গীত পরিবেশ ও নজরুলের কবিতা পাঠ করেন নজরুল প্রেমীরা। পরে জাতীয় কবি কাজী নজরুল বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ