খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা

চিতলমারী প্রতিনিধি |
১১:৪৭ পি.এম | ০৪ জুলাই ২০২৬


গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাগেরহাটের চিতলমারীতে ১১ দলের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। শনিবার বিকেলে চিতলমারী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি উপজেলা মোড়ে এসে শেষ হয়। 
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, বাগেরহাট জেলা এনসিপি যুব শক্তির আহবায়ক ইসতিয়াক হোসেন জামিল, উপজেলা এনসিপির আহবায়ক শাহরিয়ার জুয়েল, উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান ও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ