খুলনা | রবিবার | ০৫ জুলাই ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩

উত্তরা মোটর্স বাংলাদেশে নিয়ে এলো সম্পূর্ণ নতুন ইসুজু লাক্সারি এনকিউআর বাস

খবর প্রতিবেদন |
১২:০৩ এ.এম | ০৫ জুলাই ২০২৬


বাংলাদেশের অটোমোবাইল শিল্পের একটি অগ্রগামী ও বিশ্বস্ত নাম উত্তরা মোটর্স লিমিটেড। বিশ্বখ্যাত জাপানি ইসুজু বাণিজ্যিক যানবাহন আমদানি, সংযোজন, প্রস্তুত এবং বিপণনে প্রতিষ্ঠানটির রয়েছে চার দশকেরও বেশি সময়ের শ্রেষ্ঠত্বের গৌরব। এরই ধারাবাহিকতায় উত্তরা মোটর্স লিমিটেড আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন ‘ইসুজু লাক্সারি এনকিউআর বাস’।
জমকালো এই উন্মোচন অনুষ্ঠানটি যৌথভাবে উদ্বোধন করেন উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক জনাব মতিউর রহমান; বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ মোল­া, ইসুজু জাপান-এর সিআইএস এ্যান্ড সাউথ এশিয়া গ্র“পের ম্যানেজার জনাব সাদাওমি ইচিহারা এবং মিস শিহুয়া শাং। এছাড়াও বিভিন্ন কর্পোরেট হাউসের শীর্ষ নির্বাহী, সম্মানিত ইসুজু ফ্লিট মালিকগণ, উত্তরা মোটর্সের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
“ইসুজু এনকিউআর বাস-আপনার প্রতিদিনের ভ্রমণ সঙ্গী" স্লোগানকে সামনে রেখে ডিজাইন করা এই প্রিমিয়াম গাড়িটি বাংলাদেশের যাত্রী পরিবহনে এক নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত। এটি কর্পোরেট কর্মীদের যাতায়াত, শিক্ষার্থীদের পরিবহন, এয়ারপোর্ট পিক এ্যান্ড ড্রপ এবং প্রিমিয়াম ট্যুর বা ভ্রমণের জন্য একটি আদর্শ সমাধান।
সম্পূর্ণ নতুন ইসুজু লাক্সারি এনকিউআর বাসটি প্রতিদিনের ভ্রমণকে আরামদায়ক করতে কিংবদন্তি জাপানি নির্ভরযোগ্যতার সাথে উন্নত অটোমোবাইল প্রযুক্তির এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছে। এতে রয়েছে একটি শক্তিশালী ৪-সিলিন্ডার বিশিষ্ট, ৪,৫৭০ সিসির জাপানি ইঞ্জিন, যা ১১৫ হর্সপাওয়ার আউটপুট এবং ২৯১ এনএম টর্ক তৈরি করে যা যেকোনো ধরনের রাস্তায় অতুলনীয় কার্যক্ষমতা নিশ্চিত করে। যাত্রী নিরাপত্তা ও স্থায়িত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এতে যুক্ত করা হয়েছে আধুনিক হাইড্রোলিক ব্রেক বুস্টার ব্রেকিং সিস্টেম, উচ্চ-ক্ষমতাসম্পন্ন ফ্রন্ট ও রিয়ার এক্সেল, অ্যালয় স্টিল লিফ ¯িপ্রং সাসপেনশন, শক অ্যাবজরবার এবং স্ট্যাবিলাইজার বার, যা ভ্রমণকে করে তোলে অত্যন্ত মসৃণ ও নিয়ন্ত্রিত। বাসের ভেতরে যাত্রীদের প্রিমিয়াম ভ্রমণের অভিজ্ঞতা দিতে রয়েছে প্রশস্ত কেবিন ও চওড়া হাঁটার জায়গা, পর্যাপ্ত হেডরুম এবং ২/২ লেআউটে সাজানো অত্যন্ত আরামদায়ক রিক্লাইনিং সিট। এছাড়া আলাদাভাবে ঠান্ডা নিয়ন্ত্রণের জন্য রয়েছে ইনডিভিজুয়াল এসি ভেন্ট এবং একটি প্রিমিয়াম ইন্টিগ্রেটেড সাউন্ড সিস্টেম।
উদ্ভোধন অনুষ্ঠানে দেশের পরিবহন খাত নিয়ে নিজের দূরদর্শী ভাবনা ব্যক্ত করতে গিয়ে উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক জনাব মতিউর রহমান বলেন :
“গত ৪০ বছরেরও বেশি সময় ধরে উত্তরা মোটর্স বাংলাদেশে বিশ্বমানের অটোমোবাইল সরবরাহ করতে প্রতিশ্র“তিবদ্ধ। সম্পূর্ণ ইসুজু লাক্সারি এনকিউআর বাসের সংযোজন আমাদের এই যাত্রায় আরেকটি মাইলফলক। আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে, এই বাসটি কর্পোরেট এবং প্রাতিষ্ঠানিক পরিবহনের ক্ষেত্রে নির্ভরযোগ্যতা, যাত্রী স্বাচ্ছন্দ্য এবং পরিচালন দক্ষতার এক নতুন মানদণ্ড স্থাপন করবে।”
এই যৌথ উদ্যোগের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ইসুজু জাপান-এর সিআইএস এ্যান্ড সাউথ এশিয়া গ্র“পের ম্যানেজার জনাব সাদাওমি ইচিহারা বলেন: “বাংলাদেশ একটি দ্রুত বর্ধনশীল বাজার, যেখানে উন্নতমানের পরিবহন অবকাঠামোর চাহিদা দিন দিন বাড়ছে। ইসুজু’র বিশ্বমানের জাপানি ইঞ্জিনিয়ারিং এবং উত্তরা মোটর্সের বিস্তৃত সার্ভিস নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি এই এনকিউআর বাসটি প্রতিদিনের যাতায়াতের কঠোর চাহিদা পূরণের পাশাপাশি দীর্ঘস্থায়িত্ব এবং যাত্রী সন্তুষ্টি নিশ্চিত করবে।”
সম্পূর্ণ নতুন ইসুজু এনকিউআর বাসটি এখন উত্তরা মোটর্সের দেশব্যাপী সেলস নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে, যার সাথে রয়েছে বিক্রয়োত্তর সেবা এবং জেনুইন খুচরা যন্ত্রাংশের নিশ্চয়তা।
উত্তরা মোটর্স লিমিটেড সম্পর্কে : উত্তরা মোটর্স লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় অটোমোবাইল প্রতিষ্ঠান ৪০ বছরেরও বেশি সময় ধরে কোম্পানিটি বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর পরিবেশক ও অংশীদার হিসেবে কাজ করছে এবং দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে উচ্চ-মানের বিক্রয়, সেবা এবং খুচরা যন্ত্রাংশ সহায়তা প্রদান করে আসছে। 

প্রিন্ট

আরও সংবাদ