খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে

সাবেক অতিরিক্ত সচিব নিশ্চিত পোদ্দারের রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:১৯ এ.এম | ০৫ জুলাই ২০২৬


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার দুপুর ২টায় খুলনার শ্রীশ্রী শীতলা বাড়ি মন্দির প্রাঙ্গনে সাবেক অতিরিক্ত সচিব নিশ্চিন্ত কুমার পোদ্দারের রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। 
এর আগে তিনি গত ২৯ জুন রাত ১১টার দিকে সোনাডাঙ্গাস্থ নিজস্ব বাসভবনে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গত ১ জুলাই থেকে ঢাকাস্থ নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর রোগমুক্তি কামনা করে প্রার্থনা সভায় মহানগর-জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ-পূজা পরিষদ নেতৃবৃন্দসহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন কুমার মিত্রর সভাপতিত্বে শ্রীশ্রী শীতলা মাতা ঠাকুরানী মন্দিরের পুরোহিত সুমন ব্যানার্জীর পরিচালনায় প্রার্থনা সভায় স্বাগত বক্তৃতা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ, জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস, আর্য্য ধর্মসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও রূপসা পালেরহাট মহাশ্মশান মন্দির কমিটির সভাপতি সমর কুন্ডু, মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সুদেব মন্ডল, জেলা সভাপতি প্রশান্ত কুমার হালদার, মহানগর সভাপতি সুখময় বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, প্রভাষক গৌর চন্দ্র ঢালী, যুগ্ম-সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব শিমুল কুমার দাস, স্বপন কুমার বিশ্বাস, বিভূতি ভূষণ সাহা, সুমন দাস, আশীষ কুমার সিনহা উৎপল, অমর কুমার দাস, দীপংকর মন্ডল লিটন, শোভা রানী হালদার, প্রশান্ত কুমার মন্ডল, প্রবীর রায়, সাগর সাহা, ইন্দ্রজিৎ চক্রবর্তী, ডাঃ সুনীল বালা, বিজন বিশ্বাস, সাংবাদিক দিলীপ কুমার বর্মন, অরবিন্দ মহলদার, শীলা রানী মন্ডল, দিলীপ কুমার দাস, পূর্ণিমা পাল, সাংবাদিক শুভ্র সচিন, বিশিষ্ট শিক্ষাবিদ এড. মনি শংকর নাগ, বিশ^জিৎ পাল, অতনু কর বাপ্পা, অলোক শীল, দীপা বিশ্বাস, বিপুল রায় চৌধুরী, রূপসা উপজেলা পূজা পরিষদের সভাপতি শক্তি পদ বসু ও সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, তেরখাদা উপজেলা পূজা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরবিন্দু প্রসাদ সাহা ও সাধারণ সম্পাদক শংকর বালা, দিঘলিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত ও সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস, বটিয়াঘাটা উপজেলা পূজা পরিষদের আহবায়ক রামপ্রসাদ রায় ও সদস্য সচিব প্রভাষক বিদ্যুৎ রায়, দাকোপ উপজেলা পূজা পরিষদের আহবায়ক গোবিন্দ বিশ্বাস, চালনা পৌরসভা পূজা পরিষদের আহবায়ক চিন্ময় বিশ্বাস ও সদস্য সচিব অধ্যাপিকা লিপিকা বৈরাগী, ফুলতলা উপজেলা পূজা পরিষদের আহবায়ক অনুপম মিত্র ও সদস্য সচিব রনজিৎ বোস, পাইকগাছা উপজেলা পূজা পরিষদের আহবায়ক কৃষ্ণ পদ মন্ডল ও সদস্য সচিব হিমাদ্রী শেখর দে, কয়রা উপজেলা পূজা পরিষদের সভাপতি এড. অম্বিকা চরণসানা ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী, ডুমুরিয়া উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষ, পাইকগাছা পৌরসভা পূজা পরিষদের সভাপতি রাম মন্ডল, স্বপন কুমার কুন্ডু, গোপাল চন্দ্র সাহা, চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, পল্লব কুমার বিশ্বাস, সুশান্ত অধিকারী, অরবিন্দ মন্ডল, সমীর কৃষ্ণ হীরা, গোবিন্দ দত্ত, সঞ্জয় দাস, আশীষকুমারসাহা, সজীবশীল, লিটন বিশ্বাস খোকন, তপন চক্রবর্তী, শংকরসাহা, জগদীশ চন্দ্র দে, কৃষ্ণেন্দু দত্ত, রঞ্জন কুমার সাহা, লিটন বিশ্বাস প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ