খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

মাদক ও সন্ত্রাস নির্মূলে ২৭নং ওয়ার্ড বিএনপি ও পুলিশিং কমিটির মতবিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:১৯ এ.এম | ০৫ জুলাই ২০২৬


নগরীর ২৭নং ওয়ার্ড বিএনপি ও ওয়ার্ড পুলিশিং কমিটির উদ্যোগে মাদক ও সন্ত্রাস নির্মূলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সদর থানা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাসুদুল হক হারুনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক জামির হোসেন দিপুর সঞ্চালনায় বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন খুলনা সদর থানার এস আই সোহাগ, এড. এস এম মশিউর রহমান, শরীফ মোঃ মাহমুদুর রহমান, অহিদুজ্জামান দিপু, হাসিবুর রহমান চৌধুরী হাসিব, মাহফুজুর আলম রাজন, শফিকুল ইসলাম সাগর, ইরিনা আক্তার, ঢালী মোহাম্মদ সালাউদ্দিন, রায়হান হাবিব চৌধুরী লেনিন, আজমল আলী খান শাহিন, আবুল কালাম আজাদ কালাম, অলিয়ার রহমান, আজমল হোসেন মিঠু, সৈয়দ আরিফুল ইসলাম সুমন, রেজাউল কবীর দুলাল, মিজানুর রহমান লিটন, জাকির হোসেন, কাজী আশরাফুল হক লাভলু, আবুল কালাম আজাদ লাভলু, মাহবুব উল আলম, মোহাম্মদ মজিবুর রহমান, সৈয়দ আলী হাফিজ, শামসুল ইসলাম লিচু, মোহাম্মদ আলী, আসলাম কচি, আব্দুল কাদের, সৈয়দ মোজাম্মেল হোসেন, হাফিজুর রহমান টিটু, আব্বাস আলম, মোঃ হানিফ মাহমুদ, জিয়াউর রহমান আপন, সাইফুদ্দিন শিকদার, সাব্বির হোসেন তুষার, মোঃ আজগার আলী, মোহাম্মদ আসলাম, শামসুর রহমান, মনি মোড়ল, মোহাম্মদ বিল্লাল শেখ, বদরুল ইসলাম বাদল ও ফোরকান আকন প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ