খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

হুইপ বকুলের নির্দেশে সোনালী ও এ্যাজাক্স জুট মিলে বিদ্যুৎ কর্মকর্তাদের পরিদর্শন

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:২০ এ.এম | ০৫ জুলাই ২০২৬


কেসিসি’র ২নং ওয়ার্ডের অন্তর্গত সোনালী ও এ্যাজাক্স জুট মিলের শ্রমিক কলোনির দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রফিকুল ইসলাম বকুলের নির্দেশে স¤প্রতি এলাকা পরিদর্শন করেন ওজোপাডিকো’র কর্মকর্তাবৃন্দ।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ সংযোগ না থাকায় সোনালী ও এ্যাজাক্স জুটমিলের শ্রমিক কলোনির বাসিন্দারা চরম মানবতার জীবন যাপন করছিল। এই দু’টি মিলে কর্মরত কয়েকশ’ শ্রমিক তাদের পরিবার-পরিজন নিয়ে ওই কলোনিতে বসবাস করেন। দীর্ঘদিনের এই দুর্ভোগের বিষয়টি খুলনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বকুলের নজরে আসলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। শ্রমিকদের এই কষ্ট লাঘবে তিনি বিদ্যুৎ বিভাগের ডিভিশন প্রধান নাজমুন হুদা এবং নির্বাহী প্রকৌশলী জিয়াউল হককে বিষয়টি দ্রুত অবহতি করে সমাধানের নির্দেশ প্রদান করেন। 
হুইপের এই নির্দেশের প্রেক্ষিতে গত ৩ জুলাই বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় বিএনপি’র একটি প্রতিনিধি দল সরেজমিনে সোনালী জুট মিল এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা উপস্থিত সকল শ্রমিক ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং শ্রমিকদের দুর্দশার কথা শোনেন। আলোচনার ফলশ্র“তিতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাবৃন্দ আগামী এক সপ্তাহের মধ্যে উক্ত কলোনিতে বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপন বা সমস্যা সমাধানের জোরালো আশ্বাস প্রদান করেন। এতে কলোনির হাজারো শ্রমিকের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন মিজান, মোঃ রফিকুল ইসলাম রফিক, বারেক হাওলাদার, রাসেল মাহমুদ, জাহিদুল ইসলাম প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ