খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

শিল্প শিক্ষা সফরে কেকেবিএইউর ইইই বিভাগের শিক্ষার্থীরা

খবর বিজ্ঞপ্তি |
১২:২০ এ.এম | ০৫ জুলাই ২০২৬


খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগ কর্তৃক চতুর্থ বর্ষ, প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) পরিচালিত খুলনা ৩৩০ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র, একদিনের শিল্প শিক্ষা সফর (Industrial Studies Tour) করেন।
Power Plant Engineering কোর্সের অংশ হিসেবে আয়োজিত এই শিক্ষা সফরের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আধুনিক বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি, কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, নিয়ন্ত্রণ ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং শিল্প পর্যায়ের বাস্তব কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া। এ সফরে বিভাগের ১৩জন চ‚ড়ান্ত বর্ষের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষা সফরে শিক্ষার্থীদের নেতৃত্ব দেন সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ড. মোঃ মুঈন উদ্দিন এবং ইইই বিভাগ প্রভাষক মোঃ মেহেদী হাসান।
সফরকালে বিদ্যুৎকেন্দ্রের অভিজ্ঞ প্রকৌশলীরা শিক্ষার্থীদের সামনে কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের সামগ্রিক কার্যপ্রণালি, গ্যাস টারবাইন ও স্টিম টারবাইনের অপারেশন, জেনারেটর, কন্ট্রোল এ্যান্ড ইনস্ট্রæমেন্টেশন সিস্টেম, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা, পরিবেশ ব্যবস্থাপনা এবং শিল্প নিরাপত্তা বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। এছাড়া শিক্ষার্থীরা বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ লাভ করেন।
এসময় ড. মোঃ মুঈন উদ্দিন বলেন, “শ্রেণিকক্ষে অর্জিত তাত্তি¡ক জ্ঞানকে বাস্তব শিল্পক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করার জন্য এ ধরনের শিল্প শিক্ষা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত জ্ঞান সমৃদ্ধকরণ এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে।”
তিনি শিক্ষা সফর সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা, আন্তরিক আতিথেয়তা এবং শিক্ষার্থীদের জন্য মূল্যবান কারিগরি জ্ঞান বিনিময়ের জন্য খুলনা ৩৩০ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের ইঞ্জি. এখলাছুর রহমান, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক রক্ষণাবেক্ষণ বিভাগ), সংশ্লিষ্ট প্রকৌশলীসহ সকল কর্মকর্তা ও কর্মচারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগ ফলাফলভিত্তিক (Outcome-Based Education) প্রকৌশল শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে শিল্প শিক্ষা সফর, কারিগরি সেমিনার, গবেষণা কার্যক্রম এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতামূলক বিভিন্ন কর্মসূচি আয়োজন করে থাকে, যা শিক্ষার্থীদের দক্ষ ও যুগোপযোগী প্রকৌশলী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে।

প্রিন্ট

আরও সংবাদ