খুলনা | রবিবার | ০৫ জুলাই ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা নগর কমিটিতে রদবদল

খবর বিজ্ঞপ্তি |
১২:৪০ এ.এম | ০৫ জুলাই ২০২৬


ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার ২০২৬ সেশনের কমিটিতে কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা মোতাবেক আংশিক রদবদল করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহকে সভাপতি, মুহাম্মাদ ওসমান নাদীমকে সহ-সভাপতি এবং মুহাম্মাদ সাব্বির আহমাদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ফয়জুল ইসলাম নবগঠিত কমিটি ঘোষণা করেন এবং নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান।

এ সময় তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। একই সঙ্গে ইসলামী আদর্শভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রসমাজের মাঝে দাওয়াহ, শিক্ষা ও সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রিন্ট

আরও সংবাদ