খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্যসহ গ্রফতার ১

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৪৪ এ.এম | ০৫ জুলাই ২০২৬


সাতক্ষীরায় র‌্যাব সদস্যরা এক অভিযান চালিয়ে দু’টি ব্যাটারিচালিত কাভার্ড ভ্যান থেকে ১৮ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের কোডিনযুক্ত মাদক সিরাপ, ভারতীয় ওষুধ ও বিড়ি জব্দ করেছে। এ সময় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে শ্যামনগর উপজেলার মথুরাপুর এলাকা থেকে চোরাচালানী পণ্য ভর্তি এই কভার্ড ভ্যান আটক করা হয়। 
গ্রেফতার মাদক কারবারির নাম নাম মোঃ আব্দুল মজিদ শেখ (৩৬)। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা শনিবার সকালে শ্যামনগর উপজেলার মথুরাপুর এলাকা থেকে ব্যাটারি চালিত দু’টি কাভার্ড ভ্যান আটক করে। পরে কভার্ড ভ্যান দু’টি থেকে  ১ হাজার ৮৮৩ বোতল কোডিনযুক্ত সিরাপ (উইনসিরেক্স, এসকাফ ও ফেয়ারডিল), ১ হাজার ৫০০ পাতা ভারতীয় এল-হিস্ট মন্ট, ৬০ পাতা আলফা-কেটোজক্স ওষুধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বাপ্পা বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক ও অন্যান্য পণ্যের বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৮৩ হাজার টাকা।
র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বলেন জব্দ করা অবৈধ পণ্যসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শ্যামনগর থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ