খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

ডুমুরিয়ার পল্লীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৪৪ এ.এম | ০৫ জুলাই ২০২৬


ডুমুরিয়া উপজেলার বরুনা গ্রামে মুদি ব্যবসায়ী কৃষ্ণ কুন্ডুর মেয়ে বরুনা বাজার পিডিসি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী পূজা কুন্ডু (১৬) আত্মহত্যা করেছে। শুক্রবার রাত ১১টার দিকে বাড়ির একটি পরিত্যাক্ত কক্ষে সিলিং ফ্যানের রডে ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে।
জানা গেছে পরিবারের লোকজন তাকে বাড়ির ভিতরে না দেখে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ওই কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় নিহত পূজা কুন্ডুর সাথে তার মায়ের পারিবারিক বিষয় নিয়ে কিছুটা কথা কাটাকাটি হয়। ওই পরিবারের সদস্য জীবন কুন্ডু জানান, তিনি বাজার থেকে বাড়ি ফিরে পূজাকে না দেখে  খোঁজাখুঁজি শুরু করেন, একপর্যায়ে জানালা দিয়ে পূজাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে আশপাশের লোকজন এসে তাকে নামিয়ে বাঁচানোর চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে । এ ঘটনায় পূজার কাকা পবিত্র কুমার কুন্ডু বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। চেচুড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দেলোয়ার হোসেন জানান, সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ