খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরায় পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৪৫ এ.এম | ০৫ জুলাই ২০২৬


সাতক্ষীরায় পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার ধূলিহর ইউনিয়নের পূর্ব -সুকদেবপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত গৃহবধূ তমা সরকার (২৮) সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ব্রহ্মরাজপুর গ্রামের অরুন পালের স্ত্রী। তিনি পূর্ব শুকদেবপুর গ্রামের জ্যোতিষ সরকারের মেয়ে।
মৃত গৃহবধূর ভাই প্রসেনজিৎ সরকার বলেন আমার বোন তমা সরকার  একজন মৃগী রোগী ছিল। অসুস্থতার কারণে প্রায় এক মাস আগে সে আমাদের বাড়িতে বেড়াতে আসে। সে মাঝে মধ্যে মাঠে যাতায়াত করতো। শুক্রবার রাত ৯টার দিকে বোন তমা বাড়ির পাশে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে না আসায় রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকি। এক পর্যায়ে শনিবার সকাল ৬টার দিকে আমাদের প্রতিবেশী উষা রানী হাটতে হাটতে সুকদেবপুর খালপাড়ে গিয়ে পানির উপর খালের কিতারায় বোন তমাকে ভাসতে দেখে ডাকচিৎকার দেয়। এ সময় গ্রামের লোকজন খালপাড়ে গিয়ে আমার বোনকে মৃত অবস্থায় দেখে।  তিনি আরো বলেন,  আমার ধারণা বোন তমা পূজা অর্চনা করার জন্য হাত পরিষ্কার করতে খাল থেকে পানি সংগ্রহকালে পানির  স্পর্শে তার মৃগীরোগ দেখা দেয়। এ সময় পড়ে গিয়ে পানিতে ডুবে সে মারা যেতে পারে বলে ধারনা করা হচ্ছে। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ