খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

বাগেরহাটে হামলায় নিহত কৃষক দল নেতার কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১২:৪৬ এ.এম | ০৫ জুলাই ২০২৬


দুর্বৃত্তের হামলায় নিহত বাগেরহাটের বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়লের কবর জিয়ারত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শনিবার বিকেলে বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে বাদল মোড়লের কবর জিয়ারত করেন তিনি। এ সময় বাগেরহাট জেলা বিএনপি’র আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, আবুল কালাম আজাদ বুলু, নিয়াজ হোসেন শৈবালসহ বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে প্রতিমন্ত্রী নিহত বাদল মোড়লের বাড়িতে যান ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি হত্যাকান্ডের সঠিক বিচার ও পরিবারের সদস্যদের সহায়তার আশ্বাস দেন।
উল্লেখ্য গত ৯ জুন রাতে বারুইপাড়া থেকে মোটরসাইকেলযোগে ফকিরহাট যাওয়ার পথে নিয়তির মাঠ এলাকায় দুর্বৃত্তের হামলায় নিহত হয় কৃষক দল নেতা বাদল মোড়ল। ১০ জুন বিকেলে আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাদলের দাফন সম্পন্ন হয়। 

প্রিন্ট

আরও সংবাদ