খুলনা | রবিবার | ০৫ জুলাই ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩

ডুমুরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত, আহত ১

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৪৭ এ.এম | ০৫ জুলাই ২০২৬


ডুমুরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত ও অপর এক জন গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে খুলনা সাতক্ষীরা মহাসড়কে খর্ণিয়া ব্রিজ সংলগ্ন বরাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সাতক্ষীরার তালা এলাকার বাড়ায় চালিত মোটরসাইকেল ড্রাইভার সামসুর রহমান সরদার একজন প্যাসেঞ্জার নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক সামসুর জামানের মৃত্যু হয় এবং আরোহী তালা এলাকার মনিরুল ইসলাম গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে আসে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত সামসুর জানান তালা থানার সরুলিয়া গ্রামের আজিবর সরদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন চুকনগর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। তবে অজ্ঞাত নম্বরের ট্রাকটি পালিয়ে গেছে। 
 

প্রিন্ট

আরও সংবাদ