খুলনা | রবিবার | ০৫ জুলাই ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩

খুলনায় ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |
১২:৫৩ এ.এম | ০৫ জুলাই ২০২৬


খুলনার দিঘলিয়ায় সমীর ভট্ট (৪০) নামের এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লারডাঙ্গা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত সমির ভট্ট পেশায় একজন ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে সমির নামে এক ভ্যানচালকের মরদেহ পড়ে থাকার খবর পান তারা। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, নিহত ভ্যানচালকের বিষয়ে থানায় পূর্বে কোনো অভিযোগ বা শত্রুতার রেকর্ড পাওয়া যায়নি। ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

প্রিন্ট

আরও সংবাদ