খুলনা | রবিবার | ০৫ জুলাই ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩

সময়ের খবরের সমৃদ্ধি কামনা ও সম্পাদক তরিকুলের মায়ের আরোগ্য প্রার্থনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক |
০২:১৩ এ.এম | ০৫ জুলাই ২০২৬


সময়ের খবরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবারও বার্তা বিভাগে এসে সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলামের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। পরে হাসাপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন সময়ের খবর সম্পাদক মোঃ তরিকুল ইসলামের আম্মার আরোগ্য প্রার্থনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, সময়ের খবর’র বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা, মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম নূর, নিজস্ব প্রতিবেদক আল মাহমুদ প্রিন্স, শামীম আশরাফ শেলী, ফটো সাংবাদিক আরজি উজ্জল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উন্নয়ন কমিটির মহাসচিব এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, সাংবাদিক ও উন্নয়ন নেতা অধ্যাপক মোঃ আবুল বাসার, অধ্যক্ষ রেহানা আক্তার, মোঃ খলিলুর রহমান, মামুনুরা জাকির খুকুমনি, যুগ্ম-মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, মহিলা সম্পাদিকা প্রফেসর সেলিনা বুলবুল, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আরিফ নেওয়াজ, শিল্প ও বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, সংস্কৃতি সম্পাদক মোঃ হায়দার আলী, দপ্তর সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস মোল্লা, মৎস্য ও বন বিষয়ক সম্পাদক এস এম মুর্শিদুর রহমান লিটন, নির্বাহী সদস্য আফজাল হোসেন রাজু, এড. এস এস মারুফ আহমেদ ও আতিয়ার রহমান প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ