খুলনা | রবিবার | ০৫ জুলাই ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩

১১ দলীয় ঐক্য খুলনার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে

খবর বিজ্ঞপ্তি |
০২:১৪ এ.এম | ০৫ জুলাই ২০২৬


মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থাও বিএনপি সময় থাকতে সহজে মেনে নেয়নি। অনেক রক্তের বিনিময়ে তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে বিএনপি সরকারকে বাধ্য করা হয়েছিল। আজও বিএনপি সময় থাকতে সহজে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে বাধ্য করা হবে। রাজপথের আন্দোলন সরকারের জন্য সুফল আনে না। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি’র প্রতারণা জনগণ বুঝে গেছে। সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।
গতকাল শনিবার বিকেলে ১১ দলীয় ঐক্য খুলনার উদ্যোগে গণভোটের গণরায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে নগরীর নিউ মাকেটস্থ বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের দক্ষিণ গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
১১ দলীয় ঐক্যের খুলনার সমন্বয়ক এড. শাহ আলমের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির খুলনা মহানগর সংগঠক আহম্মদ হামীম রাহাত, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি মুফতি শরীফ সাঈদুর রহমান, খেলাফত মজলিসের মহানগর সভাপতি এফ এম হারুন অর রশীদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহানগর সভাপতি মুফতি আব্দুল্লাহ, বাংলাদেশ লেবার পার্টির মহানগর সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, খেলাফত আন্দোলনের জেলা সহ-সভাপতি মোঃ সাকিবুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আব্দুল গফুর, কর্ম পরিষদ সদস্য মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা শাহারুল ইসলাম, এড. শফিকুল ইসলাম লিটন, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, সোনাডাঙ্গা থানা আমীর জিএম শহীদুল ইসলাম, দৌলতপুর থানা আমীর মাওলানা মোশাররফ আনসারী, লবণচরা থানা আমীর মোহাম্মদ মোজাফ্ফর হোসেন, হরিণটানা থানা আমীর জিএম সেলিম বাহার, সদর থানা সেক্রেটারি মোঃ আব্দুল সালাম, সদর থানা সেক্রেটারি মোঃ আব্দুস সালাম, শ্রমিক নেতা এস এম মাহফুজুর রহমান, কাজী মাহফুজুর রহমান ও এড. শেখ জাকিরুল ইসলাম প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ