খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

মোরেলগঞ্জে ফগার মেশিন বিতরণ

মোরেলগঞ্জ প্রতিনিধি |
০৩:০১ পি.এম | ০৫ জুলাই ২০২৬


বাগেরহাটের মোরেলগঞ্জে পৌরসভাসহ ১৬ ইউনিয়নে মশা নিধনে ফগার মেশিন বিতরণ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে আজ রোববার (০৫ জুলাই) ফগার মেশিন বিতরণ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম এ মেশিন বিতরণ করেন। 
 
উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: আরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মো: শাহাদাৎ হোসাইন, পৌর আমীর মোঃ রফিকুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল আলিম হাওলাদার, শ্রমিক ফেডারেশন উপজেলা সভাপতি আব্দুল মান্নান, মাস্টার মোহিবুল্লাহ রফিক প্রমুখ। উপজেলা প্রশাসনের আয়োজন অনুষ্ঠিত সভায় ১৬ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, সুধিজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ১৬ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা এ মেশিন গ্রহণ করেন।   

প্রিন্ট

আরও সংবাদ