খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

রেজাউল হক শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি

খুলনা রেঞ্জে নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক |
১১:১৪ পি.এম | ০৫ জুলাই ২০২৬


খুলনা রেঞ্জে নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। এই প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন খুলনা রেঞ্জে ডিআইজি মোঃ রেজাউল হকসহ ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি, বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি, এসবির ডিআইজি মোঃ ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার (ডিআইজি) মোঃ আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি, পুলিশ অধিদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার (ডিআইজি) এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে এপিবিএনের ডিআইজি পদে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রিন্ট

আরও সংবাদ