খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

খুলনা রেঞ্জের দু’জনসহ পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

খবর প্রতিবেদন |
১১:১৮ পি.এম | ০৫ জুলাই ২০২৬


পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। এদের মধ্যে ১৪ জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), ১৮ জন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ও একজন পুলিশ সুপার রয়েছেন। এদের মধ্যে রয়েছেন খুলনা রেঞ্জে অফিসে সংযুক্ত ডিআইজি মোঃ মাহবুবুর রহমান, বিপিএম, পিপিএম ও অতিরিক্ত ডিআইজি মোঃ সাজিদ হোসেন।
রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরে পাঠানো কর্মকর্তারা চাকরি বিধি অনুযায়ী অবসরকালীন সব সুবিধা পাবে।
জানা গেছে, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘রাতের ভোটের কারিগর’ হিসেবে পরিচিত পুলিশ ক্যাডারের এই ৩৩ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
অবসরে পাঠানোর মধ্যে ডিআইজি পদমর্যাদার রয়েছেন ১৪ শীর্ষ কর্মকর্তা। তারা হলেন: মোল্লা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) ডিআইজি, বিপিএ, সারদা, রাজশাহীতে সংযুক্ত (বর্তমানে গ্রেফতার); মোঃ সাইফুল ইসলাম, বিপিএম ডিআইজি, বিশেষ ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), জননিরাপত্তা বিভাগ (বর্তমানে গ্রেফতার); মিরাজ উদ্দিন আহম্মেদ, পিপিএম-সেবা ডিআইজি, সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত; শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম, পিপিএম-সেবা ডিআইজি, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত; এস এম মোস্তাক আহমেদ খান, বিপিএম, পিপিএম (বার) ডিআইজি, বিপিএ, সারদায় সংযুক্ত; জিহাদুল কবির, পিপিএম ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত: মইনুল হক, বিপিএম, পিপিএম-সেবা-ডিআইজি, পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে সংযুক্ত; মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম, পিপিএম ডিআইজি, সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত; শ্যামল কুমার নাথ ডিআইজি, এপিবিএন হেডকোয়ার্টার্স, ঢাকায় সংযুক্ত; মোঃ জাকির হোসেন খান ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত; মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম, পিপিএম-সেবা ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত; মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম (বার) ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট, ঢাকায় সংযুক্ত  এবং মোঃ মনিরুজ্জামান ডিআইজি, সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত।
অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ জন কর্মকর্তা হলেন: মোঃ বরকতউল্লাহ্ খান অতিরিক্ত ডিআইজি, পুলিশ একাডেমি সারদায় সংযুক্ত; টিএম মোজাহিদুল ইসলাম, বিপিএম অতিরিক্ত ডিআইজি, পুলিশ একাডেমি সারদায় সংযুক্ত; মোঃ আনোয়ার হোসেন খান, বিপিএম, পিপিএম অতিরিক্ত ডিআইজি, বরিশাল রেঞ্জ অফিসে সংযুক্ত; মোহা: মনিরুজ্জামান অতিরিক্ত ডিআইজি, রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত; মোঃ মেহাদুল করিম অতিরিক্ত ডিআইজি, রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত; মোঃ আলমগীর কবির অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত; মোঃ শাহীনুল হাসান অতিরিক্ত ডিআইজি, পিটিসি, রংপুরে সংযুক্ত; সুদীপ কুমার চক্রবর্ত্তী অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত, মোঃ নাজমুল হক কেএমজি অতিরিক্ত ডিআইজি, সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত; এস এম এমরান হোসেন অতিরিক্ত ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট, ঢাকায় সংযুক্ত; মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম অতিরিক্ত ডিআইজি, এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত; ড. সুনন্দা রায়, পিপিএম অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত; মোল্লা জাহাঙ্গীর হোসেন পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদা), চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত; সাইফুল্লাহ আল মামুন, বিপিএম-সেবা, পিপিএম অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত; খান মুহাম্মদ রেজোয়ান অতিরিক্ত ডিআইজি, রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত; এবং শেখ রফিকুল ইসলাম, বিপিএম-সেবা অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত।
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২ জন কর্মকর্তা হলেন: আবদুল্লাহ আল আরিফ পুলিশ সুপার, ময়মনসিংহ রেঞ্জ অফিসে সংযুক্ত এবং মোঃ আশরাফুর রহমান আশেক, বিপিএম অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে), রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত।
উল্লেখ্য, অবসরে পাঠানো কর্মকর্তাদের মাঝে প্রথম দুইজন মোল্লা নজরুল ইসলাম ও মোঃ সাইফুল ইসলাম বর্তমানে বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ