খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

এ্যাটর্নি জেনারেলকে হুমকি : চার ডেপুটি এ্যাটর্নি জেনারেলকে শোকজ

খবর প্রতিবেদন |
১১:৩০ পি.এম | ০৫ জুলাই ২০২৬


এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজলকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করার অভিযোগে চারজন ডেপুটি এ্যাটর্নি জেনারেলকে শোকজ করা হয়েছে। এই চারজন ডেপুটি এ্যাটর্নি জেনারেল হলেন মোঃ জহিরুল ইসলাম (সুমন), মোঃ রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মোঃ আশিকুজ্জামান (নজরুল) ।
রোববার সন্ধ্যায় এ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়েছে, ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোঃ জহিরুল ইসলাম (সুমন), মোঃ রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মোঃ আশিকুজ্জামান (নজরুল) আজ (রোববার) দুপুর ১টা ৪৫ মিনিটে এ্যাটর্নি-জেনারেলের অফিস কক্ষে এ্যাটর্নি-জেনারেল কর্মরত থাকাকালীন বিচারপ্রার্থী ও অত্র অফিসের কর্মরত অন্যান্য আইন কর্মকর্তাগণের উপস্থিতিতে এ্যাটর্নি-জেনারেলের সাথে অসংযত আচরণ, বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এছাড়াও যে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটবে বলে হুমকি প্রদান করেন। যা অত্র অফিসের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে।
শোকজ নোটিশে চার ডেপুটি এ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলা হয়, আপনাদের এহেন কার্যক্রম গুরুতর অসদাচরণ ও সরকারি কাজে বিঘœ সৃষ্টি হওয়ায় আপনাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই নোটিশ প্রাপ্তির ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে জবাব প্রদানের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা যাচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ