খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিস ও দলিল লেখক সমিতির ফুটবল প্রতিযোগিতা

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৪০ পি.এম | ০৫ জুলাই ২০২৬


ডুমুরিয়ায় আর্জেন্টিনা সমর্থনে সাব-রেজিস্ট্রি অফিস ও ব্রাজিল সমর্থনে দলিল লেখক সমিতির প্রতিদ্ব›িদ্বতায় এক আকর্ষণীয় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে ডুমুরিয়া মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলাটি যৌথভাবে উদ্বোধন করেন সাব রেজিস্ট্রার মোঃ নাহিদুজ্জামান ও যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান। খেলাটির আয়োজক ও সার্বিক পরিচালনা করেন উদ্বোধকসহ মোঃ ফাররুখ হোসেন খান ও সেলিম খান। খেলাটি উপভোগ করতে মাঠের চারদিকে কানায় কানায় ক্রীড়া প্রেমী দর্শকরা অবস্থান করেন। বৃষ্টি উপেক্ষা করে ৯০ মিনিটের খেলাটি ১-১ গোলে অমিমাংসিত ভাবে নিষ্পত্তি হয়। প্রতিযোগীতায় সেরা প্লেয়ার সাব-রেজিস্ট্রার নাহিদুজ্জামান ও সেরা গোলদাতা হিসেবে নির্বাচিত হন তপন কুমার মন্ডল। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ