খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

তালায় জাপার প্রয়াত সাধারণ সম্পাদক আলাউদ্দীন স্মরণে সভা ও দোয়া

তালা প্রতিনিধি |
১১:৪১ পি.এম | ০৫ জুলাই ২০২৬


তালা উপজেলা জাতীয় পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক এস. এম আলাউদ্দীন স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মরহুমের শিবপুর গ্রামস্থ বাসভবন চত্বরে আয়োজিত এই শোকাবহ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা মুহাঃ তাওহীদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাঃ জালাল উদ্দীন।
শোকসভায় বক্তারা মরহুম এস. এম. আলাউদ্দীনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন তিনি ছিলেন তালা উপজেলা জাতীয় পার্টির প্রাণশক্তি। দলের দুঃসময়ে তার সাহসী নেতৃত্ব ও ত্যাগ দলের নেতাকর্মীদের জন্য চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবে। তালা উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর কাইয়ুম ইসলাম ডাবলু, সরুলিয়া ইউনিয়ন জাপার সভপতি মোঃ নুরুল ইসলাম খোকা, কুমিরা ইউনিয়ন সভাপতি মোঃ জামাল উদ্দীন মোড়ল, জাপানেতা প্রভাষক মুহাঃ কামরুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন সভাপতি মোঃ নূরুল ইসলাম খোকা, তেঁতুলিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক এড. জিল­ুর রহমান, সমাজসেবক সৈয়দ ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আলী বিশ্বাস ও যুবসংহতি তালা সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন। এছাড়া মোঃ হায়দার আলী, মোঃ শফিকুল ইসলাম, কাজী কামেল, কাজী জীবনবারী,মোঃ হাসান আলী শেখ, মোঃ আনছার আলী সরদার, মোঃ আব্দুল আজিজ সরদার, মোঃ মকছেদ আলী সরদার, মোঃ জামাল উদ্দীন শেখ, মোঃ রনি গাজী, মোঃ সেলিম সরদার, সৈয়দ ইদ্রিস, ডাঃ সৈয়দ মনজু, মোঃ আব্দুস সাত্তার মোড়ল, মোঃ আজাদ শেখ, কামরুল ইসলাম, মোঃ হাসান আলী, মশিদাস, পলাশ দাস, মোঃ জুলফিকার আলী শেখ, মোঃ ইসমাইল হোসেন, মোঃ আব্দুল করিম সেখ ও মোঃ মিজানুর রহমান গাজীসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভা শেষে দোয়ানুষ্ঠাণে প্রায়াত জাপা নেতার রুহের মাগফিরাত কামনা ও আসছে স্থানীয় নির্বাচনে সাংবাদিক নজরুল ইসলামের সফলতা কামনা করে দোয়া করা হয়। স্মরণ সভা ও মিলাদ মাহফিলে বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাঃ তাওহীদুর রহমান।

প্রিন্ট

আরও সংবাদ