খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

কালিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪৬ পি.এম | ০৫ জুলাই ২০২৬


সাতক্ষীরার কালিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ সেলিম মাহমুদ (৪৫) নামে এক মাদক কারবারি আটক হয়েছে। শনিবার দিবাগত রাত ১০ টার দিকে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড় জনগণকে সাথে নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে ৪৫ পিচ ইয়াবা এবং ২২ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আটক সেলিম মাহমুদ উপজেলার নলতা ইউনিয়নের সেহারা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। 
নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড় জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০ টার সেহারা গ্রামে সেলিম মাহমুদের বাড়িতে অভিযান চালানো হয়। জনতা সহায়তায় তাকে আটকের পর বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫ পিস ইয়াবা ও ২২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যেয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ সেলিম মাহমুদকে থানায় নিয়ে যায়। মাদকমুক্ত সমাজ গড়তে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম ইয়াবা ও গাঁজাসহ সেলিম মাহমুদ নামে এক ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

 

প্রিন্ট

আরও সংবাদ