খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান বিজ্ঞপ্তি

তথ্য বিবরণী |
১২:১৫ এ.এম | ০৬ জুলাই ২০২৬


বাংলাদেশের শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে কন্ঠ সঙ্গীত, নৃত্যকলা, যন্ত্রশিল্পী, চারুকলা, ফটোগ্রাফি, নাট্যকলা, চলচ্চিত্র, আবৃত্তি, যাত্রাশিল্প, লোকসংস্কৃতি, সৃজনশীল আঞ্চলিক সংগঠন/সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক এবং সৃজনশীল সংস্কৃতি গবেষণার বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ যে কোন শাখায় অসামান্য অবদানের জন্য প্রতি বছর উলি­খিত ক্ষেত্রের মধ্য থেকে যে কোন পাঁচটি ক্ষেত্রে একজন করে আট বছরে মোট ৪০ জন গুণী ব্যক্তিকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা’ ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের প্রদান করা হবে।
গুণীজনদের বয়স কোনক্রমেই ৪০ বছরের নিচে গ্রহণযোগ্য নয়। সম্মাননা তথ্য ফরম জেলা শিল্পকলা একাডেমি খুলনা কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে এবং সকল তথ্য একাডেমির ওয়েব সাইট (www.shilpakala.khulna.gov.bd) এ পাওয়া যাবে। আগামী ১৩ জুলাই অফিস চলাকালীন সময়ের মধ্যে জেলা শিল্পকলা একাডেমি খুলনার কার্যালয়ে পূরণকৃত তথ্য ফরম জমা এবং দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও পৃথক একটি কাগজে আবেদনকারীর জীবন বৃত্তান্ত এক পৃষ্ঠায় লিখে জমা দিতে হবে। নির্ধারিত তারিখের পরে তথ্য ফরম জমা দেওয়া যাবে না। চূড়ান্তভাবে মনোনীত প্রত্যেক গুণীজনকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নির্ধারিত পুরস্কার (চেক/নগদ টাকা), একটি সম্মাননা স্মারক এবং সনদপত্র প্রদান করা হবে।
 

প্রিন্ট

আরও সংবাদ