খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

নগরীর তিন ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণে জামায়াত

খবর বিজ্ঞপ্তি |
১২:১৫ এ.এম | ০৬ জুলাই ২০২৬


মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং বৃক্ষরোপণের প্রতি আগ্রহ বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারে। গতকাল রোববার দৌলতপুর থানা জামায়াতের উদ্যোগে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
দৌলতপুর থানা জামায়াতের আমীর মুশাররফ হুসাইন আনসারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর যুব বিভাগের সভাপতি মুকাররম বিল্লাহ আনসারী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড আমীর রেজাউল ইসলাম, ৫নং ওয়ার্ড আমীর ইবাদত হোসেন, থানা যুব বিভাগের সভাপতি ফজলে রাব্বি, সেক্রেটারি বি এম হাসিবুল্লাহ, মতিয়ার রহমান, জহির উদ্দিন, রেদোয়ান হোসেন, আল মামুন, সাবেক ছাত্রনেতা গাজী ফিরোজ, গাজী অহিদুল ইসলাম, নিজাম উদ্দিন প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ