খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০

গোপালগঞ্জ প্রতিনিধি |
১২:১৮ এ.এম | ০৬ জুলাই ২০২৬


গোপালগঞ্জের মুকসুদপুরে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১ নম্বর ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আওরঙ্গজেব বলেন, চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের চরপ্রসন্নদী ১ নম্বর ব্রিজের ওপর উঠে অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা বরিশালগামী ইলিশ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য বিভিন্ন ক্লিনিকে ভর্তি করান।
 

প্রিন্ট

আরও সংবাদ