খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

মণিরামপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ধর্ষকের বসত বাড়িতে হামলা-ভাঙচুর

মণিরামপুর প্রতিনিধি |
১২:২১ এ.এম | ০৬ জুলাই ২০২৬


যশোরের মণিরামপুরে ভোর সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ফুসলিয়ে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে এলাকার উত্তেজিত লোকজন ধর্ষকের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। গত শনিবার সকাল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার জয়নাগর গ্রামে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ধর্ষিতার ভাই বাদী হয়ে থানায় মামলা করার পর পুলিশ ধর্ষককে আটক করে। বিষয়টি নিশ্চিত করেন মণিরামপুর থানার ওসি মোঃ আবু সাঈদ। 
থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, পৌর এলাকার জয়নাগর গ্রামের নওশের আলীর পুত্র ছমির হোসেন নবম শ্রেণির ওই ছাত্রী বিভিন্ন সময় কুপ্রস্তাব দেওয়াসহ উত্যক্ত করে আসছিল। ঘটনার সময় ওই ছাত্রী বাড়ি থেকে বেরিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওৎ পেতে থাকা যুবক ছমির হোসেন তাকে ফুসলিয়ে নিয়ে নির্জন স্থানে পাষবিক নির্যাতন চালায়। বিষয়টি বাড়ি ফিরে ওই ছাত্রী পরিবারকে জানায়। উক্ত ধর্ষণের ঘটনায় স্থানীয়ভাবে জানাজানি হওয়ার পর এলাকার কিছু উত্তেজিত লোকজন ধর্ষকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে ধর্ষিতা ওই ছাত্রীর ভাই বাদী হয়ে মণিরামপুর থানায় ধর্ষণ আইনে মামলা দায়ের করেন।

প্রিন্ট

আরও সংবাদ