খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

কয়রায় পিঠার লোভ দেখিয়ে ৯ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

কয়রা প্রতিনিধি |
১২:২২ এ.এম | ০৬ জুলাই ২০২৬


কয়রা উপজেলার গোবরা গ্রামের সাইফুল্লাহ মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৯ বছরের এক শিশুকে পিঠা খাওয়ার লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার বেলা ১টার দিকে ঘটনাটি ঘটে। শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত সাইফুল্লাহ মোল্লা (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।  
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে হঠাৎ বৃষ্টিতে শিশুটিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে প্রতিবেশি সাইফুল্লাহ মোল্লা। এ সময় তাকে পিঠা খাওয়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর ফাঁকা বাড়িতে নিজের রুমে নিয়ে শিশুটির উপর পাশবিক নির্যাতন শুরু করলে শিশুটি চিৎকার করতে থাকে। চিৎকার শুনে শিশুর মা ও প্রতিবেশীরা জড়ো হলে উলঙ্গ অবস্থায় সাইফুল্লাহকে দেখতে পায়।
গোবরা গ্রামের মোশাররফ ঢালী বলেন, ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও প্রতিবেশীদের মাধ্যমে ভুক্তভোগী পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। পরবর্তীতে সন্ধ্যায় মীমাংসায় বসতে বাধ্য করার চেষ্টা করলে ভুক্তভোগী পরিবার প্রশাসনকে জানান। এরপর কয়রা থানা পুলিশ রাত ৮টার দিকে অভিযুক্ত সাইফুল্লাহ মোল্লাকে নিজ বাড়ি থেকে আটক করে।
শিশুটির মা বলেন গরুর ঘাস কাটতে যাওয়ার সময় আমার মেয়েকে সাইফুল্লাহর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তবে ঘাস কেটে এসে তাকে বাড়িতে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে ও ডাকতে থাকি। এক পর্যায়ে প্রতিবেশী সাইফুল্লাহর বাড়ির পাশে যেতেই মেয়ের গলার চিৎকার শুনি। এ সময় তাদের ঘরের দরজায় ধাক্কা দিলে দরজা খুলে যায়। আমাকে দেখে সাইফুল্লাহ আমার মেয়ের উপর থেকে লাফিয়ে উঠে উলঙ্গ অবস্থায় একপাশে দিয়ে পাশে গিয়ে দাঁড়ায়। আর আমার মেয়ে কান্নাকাটি করতে করতে এসে আমাকে জড়িয়ে ধরে। আমি এইটুকু শিশুর উপর পাশবিক নির্যাতনের বিচার চাই। কয়রা থানার (ভারপ্রাপ্ত) ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, এই ঘটনা ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত সাইফুল্লাহ মোল্লাকে আটক করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ