খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

শহরের প্রকল্পগুলো দ্রুত ও স্বচ্ছতার সাথে বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

খবর প্রতিবেদন |
০১:২০ এ.এম | ০৬ জুলাই ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
সা¤প্রতিক নিয়োগ পাওয়া এই চেয়ারম্যানদের নিয়ে এটিই ছিল সরকার প্রধানের সাথে প্রথম আনুষ্ঠানিক দিক-নির্দেশনামূলক বৈঠক। শহরের পরিকল্পিত স¤প্রসারণ ও নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য প্রকল্পগুলো দ্রুত ও স্বচ্ছতার সাথে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ-সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ-কক্সডিএ’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ-আরডিএ’র চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ-রউক’র চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান সামু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ-ময়উক’র চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ’র চেয়ারম্যান উদবাতুল বারী আবু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ-নাউক’র চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।
দেশের পরিকল্পিত নগরায়ণ, চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ