খুলনা | মঙ্গলবার | ০৭ জুলাই ২০২৬ | ২২ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ

খবর প্রতিবেদন |
০১:৪৫ এ.এম | ০৬ জুলাই ২০২৬


বাংলাদেশের রাজশাহী অঞ্চলের সীমান্ত ঘেঁষে তিনটি নতুন থানা এবং তিনটি আউটপোস্ট স্থাপনের প্রস্তাব দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। মালদা জেলার সীমান্ত সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে পাঠানো প্রস্তাবে বলা হয়, আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই মালদা জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন।
মালদা জেলার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে থাকা তিনটি পুলিশ আউটপোস্টকে থানায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে জনবল বৃদ্ধি পাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যাবে।
প্রস্তাব অনুযায়ী, কালিয়াচক থানার গোলাপগঞ্জ,  বৈষ্ণবনগর থানার কুম্ভীরা এবং হবিবপুর থানার বুলবুলচন্ডী আউটপোস্টকে উন্নীত করে নতুন থানা গঠন করা হবে। পাশাপাশি হবিবপুরের জাজইল, বামনগোলা থানার জগদল্লা এলাকায় নতুন দু’টি আউটপোস্ট স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এছাড়া ইংরেজ বাজারের লুকোচুরি পুলিশ আউটপোস্টকেও উন্নীত করার কথা বলা হয়েছে।
পুলিশের দাবি, এসব থানা ও আউটপোস্ট চালু হলে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

প্রিন্ট

আরও সংবাদ