খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

সরকারের উচ্চপদস্থদের বিষয়ে অশালীন-কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেফতার ৬

খবর প্রতিবেদন |
০১:৫১ এ.এম | ০৬ জুলাই ২০২৬


সরকারের গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তিদের বিষয়ে অশালীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট করার ঘটনায় জড়িত অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিরা উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারের গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তিদের বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন। রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এ তথ্য জানান আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। 
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এসব তথ্য জানিয়েছে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা। গ্রেফতার ব্যক্তিরা হলেন জয়নাল আবেদীন মানিক, রবিন তাজ, মামুন লস্কর সরকার, মোঃ হেলাল উদ্দিন, নজরুল ইসলাম এবং মোঃ ইসমাইল ওরফে রুবেল। দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাব জানিয়েছে, গত বছরের শেষের দিক থেকে বিভিন্ন ফেসবুক আইডি, গ্র“প, পেইজ এবং টেলিগ্রাম চ্যানেল থেকে বিভিন্ন অজ্ঞাত ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারের গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তিদের বিষয়ে অশালীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এতে ভাবমূর্তির সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা হয়। তদন্তকারী কর্মকর্তার অভিযান পরিচালনার মাধ্যমে র‌্যাব ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা চালায়। পরে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থান থেকে ওই ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

প্রিন্ট

আরও সংবাদ