খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

নগরীর ১৮নং ওয়ার্ড শ্রমিক দল সম্পাদক দুলাল বহিষ্কার

খবর বিজ্ঞপ্তি |
০২:০৩ এ.এম | ০৬ জুলাই ২০২৬


দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে খুলনা মহানগরীর ১৮নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা শেখ দুলালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
রোববার মহানগর শ্রমিক দলের আহŸায়ক মোঃ মজিবর রহমান এবং সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম শফি যৌথভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
নগর বিএনপি’র দপ্তরের দায়িত্বে থাকা মোঃ শরিফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ