খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

নগরীর বিভিন্ন ড্রেনেজ, বর্জ্য ও পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শনে কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০২:০৬ এ.এম | ০৬ জুলাই ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর মজিদ সরণি, আড়ংঘাটা থানাধীন আজিজের মোড়, মিরের ঘাট, খালিশপুর থানাধীন পেটকা বাজার, বৈকালী বাজার ও জংশন রোডের ড্রেনেজ, বর্জ্য ও পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বারসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রোববার বিকেলে ব্র্যাক ব্যাংকের স্যার ইকবাল রোড শাখায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন। ব্র্যাক’র ২৫ বছর পূর্তি উপলক্ষে ব্যাংক কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।
 

প্রিন্ট

আরও সংবাদ