খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২২ আষাঢ় ১৪৩৩

তেহরানে খামেনির শোক র‌্যালি, ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম

খবর প্রতিবেদন |
০২:২৩ পি.এম | ০৬ জুলাই ২০২৬

 

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র‌্যালি শুরু হয়েছে।  সোমবার (৬ জুলাই) সকালে শুরু হওয়া এই র‌্যালিতে যোগ দিয়েছেন লাখ লাখ শোকাহত মানুষ।  আয়োজকদের দাবি, এটি দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম।

ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১০ থেকে ১২ ঘণ্টাব্যাপী এই শোকযাত্রা ১০ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করবে। এর রুটে রয়েছে দামাভান্দ স্ট্রিট, ইমাম হোসেইন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি (ফ্রিডম) স্ট্রিট, এবং মেহরাবাদ বিমানবন্দরের কাছে শহীদ লাশগারি মহাসড়ক।

রোববার ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী আয়াতুল্লাহ খামেনি জানাজার নামাজে ইমামতি করেন।

গত শুক্রবার রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান, তুরস্ক, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাসহ আন্তর্জাতিক প্রতিনিধিরা তেহরানে খামেনির প্রতি শ্রদ্ধা জানান।

শোকানুষ্ঠানের পরবর্তী ধাপ মঙ্গলবার ইরানের পবিত্র নগরী কোমে অনুষ্ঠিত হবে। এরপর বুধবার ইরাকের নাজাফে ইমাম আলী (আ.)-এর মাজার এবং কারবালায় ইমাম হোসেইন (আ.) ও হজরত আব্বাস (আ.)-এর পবিত্র মাজারে শোকযাত্রা অনুষ্ঠিত হবে।

সবশেষে, খামেনির ইচ্ছা অনুযায়ী আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ