খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২২ আষাঢ় ১৪৩৩

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৩:১৪ পি.এম | ০৬ জুলাই ২০২৬


বাগেরহাটে "উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে  জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার (০৬ জুলাই) সকালে জেলা প্রশাসন ও বিআরডিবির যৌথ আয়োজনে নানা কর্মসুচি পালিত হয়।

দিবসটি উপলক্ষে স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে স্বাধীনতা উদ্যানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়য়। সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

বাগেরহাটে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন, সরকারি পিসি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আলিমুজ্জামান, বিআরডিবির উপপরিচালক মো. দেলোয়ার হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম প্রমুখ।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি গ্রামীণ উন্নয়ন। গ্রামকে স্বনির্ভর, উৎপাদনমুখী ও আধুনিক করে গড়ে তুলতে সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিআরডিবির বিভিন্ন প্রকল্প নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি সঞ্চয়ের অভ্যাস, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-বিআরডিবির ৮ জন সদস্যের মাঝে ২ লক্ষ ৬০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৯ জনকে এবং ৬টি সফল সমিতির মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। আর শিক্ষার্থীদের মাঝে ৩০০ গাছের চারা বিতরণ করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ