খুলনা | বৃহস্পতিবার | ০৯ জুলাই ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩

২–০ থেকে ২–২ করল আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক |
১১:৫২ পি.এম | ০৭ জুলাই ২০২৬

 

দুই গোলে পিছিয়ে পড়লেও ক্রিশ্চিয়ান রোমেরোর গোলে এক গোল শোধ করেছে আর্জেন্টিনা। মেসির পাস থেকে গোল করে দলকে সমতায় ফিরিয়েছেন রোমেরো। এর কিছুক্ষণ পরই বক্সের ভেতরে বুলেট গতির এক শটে মিসরীয় গোলরক্ষককে পরাস্ত করে দলকে সমতায় ফিরিয়েছেন লিওনেল মেসি।

ম্যাচের শুরুতে ১৫ মিনিটেই দারুণ এক হেডে মিসরকে এগিয়ে দিয়েছিলেন ইয়াসের ইব্রাহিম। এরপর মেসিরা একের পর এক আক্রমণ চালালেও সফল হতে পারেননি। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।

এদিকে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর ম্যাচের ৫৮ মিনিটে দ্বিতীয় গোলটিও করেছিল মিসর। তবে তা বাতিল হয়। মিসরের গোলের ঠিক আগে দেখা যায়, আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজর এর পায়ের ওপর দাঁড়িয়ে ছিলেন মারওয়ান আত্তিয়া। ভিএআরের দ্রুত হস্তক্ষেপের পর ঘটনাটি ফাউল হিসেবে ধরা হয় এবং শেষ পর্যন্ত মিসরের গোলটি বাতিল করে দেন রেফারি।

এদিকে এক গোল বাতিল হলেও ব্যবধান দ্বিগুণ করতে খুব বেশি সময় নেননি সালাহরা। মিসরের বাতিল হওয়া গোলটি করেছিলেন মোস্তাফা জিকো। তবে ৬৭ মিনিটে ফের গোল করে দলকে এগিয়ে দেন জিকোই। সালাহর তৈরি করা আক্রমণে বল পান হাসিম হাসান। হাসিম বলটি কাট করে দেন বাঁ পাশে থাকা জিকোকে। দারুণ এক শটে এমি মার্তিনেজকে পরাস্ত করে গোল করেন জিকো।

তবে দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরতে মরিয়া লড়াই করে আর্জেন্টিনা। এরই সুবাদে 

প্রিন্ট

আরও সংবাদ