খুলনা | বুধবার | ০৮ জুলাই ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে

খবর প্রতিবেদন |
০১:৫৪ এ.এম | ০৮ জুলাই ২০২৬


ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেফতার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে কোট অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন দুই দিনের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। আসামিরা হলেন সাবেক যুবলীগ নেতা মোঃ নুরুল ইসলাম (৫২) ও যুবলীগ কর্মী মোঃ সজিব (৩২)।
কোট ওসি কামাল হোসেন জানান, মঙ্গলবার ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালতে ওই দুই আসামিকে তোলা হলে উভয়পক্ষের আইনজীবীর শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, সোমবার রাতে সাভার পৌর এলাকার তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির পদযাত্রা অনুষ্ঠানের সমাবেশ স্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচ জন আহত হন। পরে ভোররাতে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে গ্রেফতার করে।
 

প্রিন্ট

আরও সংবাদ