খুলনা | শুক্রবার | ১০ জুলাই ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ রেঞ্জের বিদায়ী ডিআইজি

খবর বিজ্ঞপ্তি |
০২:২৬ এ.এম | ০৮ জুলাই ২০২৬


খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রেঞ্জের বিদায়ী ডিআইজি রেজাউল হক। মঙ্গলবার সন্ধ্যায় তিনি প্রেসক্লাবে আসেন ও সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময়ে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 
প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সহ-সভাপতি মোঃ জহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্লাবের কার্যনির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাত, ক্লাব সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, মোঃ এরশাদ আলী, আতিয়ার পারভেজ, আশরাফুল ইসলাম নূর,  দেবব্রত রায়, নাজমুল হক পাপ্পু, মোঃ হেলাল মোল্লা, মোঃ আতিয়ার রহমান তরফদার, রীতা রানী দাস, মানজারুল ইসলাম, নূরুল আমিন নূর, মো. মাসুম বিল্লাহ ইমরানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। 

প্রিন্ট

আরও সংবাদ