খুলনা | শুক্রবার | ১০ জুলাই ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩

বৃষ্টি ভেজা শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজ নিলেন ইউএন

এস এস সাগর, চিতলমারী |
০৬:৩৮ পি.এম | ০৮ জুলাই ২০২৬


বাগেরহাটের চিতলমারীতে বৃষ্টিতে ভিজে ক্লাস করা শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। বুধবার (৮ জুলাই) দুপুর ৩ টায় তিনি সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সরেজমিনে শিক্ষার্থীদের দুর্দশা দেখেন এবং তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করেন। ইউএনও’র এমন মনোমুগ্ধকর আচরণে এ সময় শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। সরেজমিন পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার ওই স্কুলের শ্রেণিকক্ষ সংকট দূর করার আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সাথে ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস।    

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণী রাণী বাড়ই, সহকারি শিক্ষক কাবেরী দেবনাথ, জাকিয়া খানম, লিলি মজুমদার, রাবেয়া আক্তার ও দপ্তরী কাম নৈশ প্রহরী বিশ্বজিৎ বসু উপস্থিত ছিলেন।

নি¤œচাপের প্রভাবে উপকুলজুড়ে কয়েকদিন ধরে মাঝারী ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। এরও মাঝে শ্রেণিকক্ষ সংকট থাকা সত্বেও সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও তৃতীয় শ্রেণির পাঠদান বারান্দায় চলছে। বারান্দার পাশে দেওয়া পলিথিন ও ছাতা রক্ষা করতে পারেনি তাদের ভিজে যাওয়া। গত ৭ জুলাই এ সংক্রান্ত একটি সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। প্রকাশিত খবরটি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটে যান।

বুধবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, ‘খবরটি পেয়ে আমরা ওই স্কুলে গিয়ে সরেজমিন পরিদর্শন করেছি। ওখানে শ্রেণিকক্ষ সংকট রয়েছে। আমরা আপাতত দ্বিতীয় তলায় একটি অস্থায়ী টিন শেডের কক্ষ করব।’ 

প্রিন্ট

আরও সংবাদ