খুলনা | বৃহস্পতিবার | ১৬ জুলাই ২০২৬ | ১ শ্রাবণ ১৪৩৩

খুলনা চেম্বারের নির্বাচনকে সামনে রেখে মনোয়নপত্র সংগ্রহের হিড়িক

নিজস্ব প্রতিবেদক |
০২:৫০ এ.এম | ০৯ জুলাই ২০২৬


ফ্যাসিস্ট সরকারের আমলে স্থবির হয়ে পড়া খুলনা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে চাঙ্গা হয়ে উঠেছে। গতকাল বুধবার মনোনয়নপত্র সংগ্রহের প্রথমদিনেই মনোনয়নপত্র সংগ্রহের হিড়িক পড়েছে। নানান বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে নির্বাচনমুখী দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যবসায়ীদের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন এ সংগঠনটি।
চেম্বার অব কমার্স সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের পর খুলনা চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ করেন সরকার। প্রশাসক কয়েক দফা নির্বাচনের উদ্যোগ নিয়ে সফল হননি। সর্বশেষ ৩০ এপ্রিল খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মোঃ মনজুর আলমকে প্রশাসক নিয়োগ  দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তাঁকে ৪ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়।
প্রথমদিনে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট রপ্তানিকারক তরিকুল ইসলাম জহির, সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম মার্কিন, সহ-সভাপতি মোঃ মইনুল ইসলাম জমাদ্দার, সাধারণ গ্র“পে পরিচালক পদে এম বদরুল আনাম খান, মোঃ শাহিন হাওলাদার, সোহাগ দেওয়ান, ইমাম হোসেন ময়না, অহেদুজ্জামান খসরু, নাজমুস সাকিব জমাদ্দার, আবু সাঈদ শেখ, কামরুজ্জামান বাবু, গোলাম আক্কাস, কামাল উদ্দিন, মাহবুবুর রহমান স্বপন ও রফিকুল ইসলাম। সহযোগী সদস্য পদে জাহিদ হাসান খসরু, রবিউল ইসলাম বিপ্লব, আলমগীর হোসেন, শাহ মোঃ মাসুদ উল্লাহ, সরোয়ার হোসেন জিয়া।
গত ২২ মে নির্বাচনের তপসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ২২ আগস্ট ভোট গ্রহণ হবে। এবার সভাপতি, একজন ঊর্ধ্বতন সহ-সভাপতি, দুইজন সহ-সভাপতি, ১৫টি সাধারণ সদস্য শ্রেণির পরিচালক, ছয়টি সহযোগী সদস্য শ্রেণির পরিচালক ও তিনটি বাণিজ্যিক দলের পরিচালকসহ মোট ২৮টি পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হবে।

প্রিন্ট

আরও সংবাদ