খুলনা | শনিবার | ১১ জুলাই ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩

আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক |
০২:৫০ পি.এম | ০৯ জুলাই ২০২৬

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পলান উদ্দীন (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার গোবিন্দপুর তামালতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পলান উদ্দীন ওই গ্রামের মৃত ছয়রদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পলান উদ্দীনের পরিবারের সঙ্গে একই গ্রামের একটি পক্ষের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন পলান উদ্দীনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

প্রিন্ট

আরও সংবাদ