খুলনা | বৃহস্পতিবার | ০৯ জুলাই ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩

খুলয়না দেয়াল টপকে পালানো সেই হাজতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |
০৯:৪৩ পি.এম | ০৯ জুলাই ২০২৬


খুলনার জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি ইমন মাঝিকে কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌনে ৫টায় কারাগার থেকে পালানোর পর রাতে নগরীর সাচিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, চুরির একটি মামলায় আটক ইমন মাঝি প্রায় ২৬ থেকে ২৭ দিন ধরে কারাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার বিকেলে কারাগারের পূর্ব পাশের প্রাচীর টপকে তিনি পালিয়ে যান। প্রাচীরটির বিপরীতে গণপূর্ত অধিদপ্তরের একটি ভবন রয়েছে।

তবে পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে ইমন মাঝিকে আটক করতে সক্ষম হয় কারারক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাকে পুনরায় কারা হেফাজতে নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

খুলনা জেলা কারাগারের সুপার মো. আবু ছায়েম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে পুনরায় কারাগারে রাখা হবে। একই সঙ্গে কীভাবে একজন বন্দি কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পালিয়ে যেতে সক্ষম হলেন, সে বিষয়েও তদন্ত শুরু হবে।

প্রিন্ট

আরও সংবাদ