খুলনা | শুক্রবার | ১০ জুলাই ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩

ভোমরায় ফুটবল খেলা দেখতে গিয়ে কবরস্থানের গেটের ছাদ ভেঙে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৩৫ পি.এম | ০৯ জুলাই ২০২৬


সাতক্ষীরার ভোমরায় ফুটবল খেলা দেখার সময় কবরস্থানের গেটের ছাদ ভেঙে এক যুবক নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল পৌনে ৬ টার দিকে ভোমরা বলফিল্ডের পাশে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সজিব হোসেন (১৭)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামের আবুল হাসানের ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন, একই এলাকার আশিক, জয়, ও তাজিম। তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের ভোমরা বল ফিল্ডে এভার গ্রীন ক্লাবের উদ্যোগে ফুটবল খেলা হচ্ছিল। সজিব তার তিন বন্ধুকে সাথে নিয়ে মাঠের পাশে একটি কবরস্থানের গেটের ছাদের নিচে দাঁড়িয়ে খেলা দেখছিল। এ সময়ে বিকাল পৌনে ৬টার দিকে হঠাৎ কবরস্থানের গেটের ছাদ ভেঙে তাদের গায়ের উপর পড়ে। এতে ভাঙ্গা ছাদের নিচে চাপা পড়ে সজীব ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত হয় আশিক, জয় ও তাজিম।

এঘটনায়  আশিক এর একটি পা, তাজিম এর কোমরের হাড় এবং  জয় এর একটি হাত ভেঙে যায়। তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিন্ট

আরও সংবাদ