খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

কেকেবিএইউতে ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট শুরু আজ

খবর বিজ্ঞপ্তি |
১১:৫৭ পি.এম | ১০ জুলাই ২০২৬


উৎসবমুখর পরিবেশে খুলনা খান বাহাদুর আহ্ছানউল­া বিশ্ববিদ্যালয়ে ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট-২০২৬ থেকে শুরু হচ্ছে আজ। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, দলগত চেতনা, নেতৃত্বের গুণাবলি এবং ক্রীড়াসুলভ মনোভাব বিকাশের লক্ষে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা সকাল সাড়ে ১০টায় বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান।
উক্ত টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক  ইঞ্জিনিয়ারিং (ইইই), বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (বিএ), ইংরেজি এবং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের দল অংশগ্রহণ করবে।
টুর্নামেন্টের প্রথম দিনে সকাল সাড়ে ১০টায় সিএসই ও আইএসএলএম বিভাগের মধ্যকার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১২টায় ইংরেজি ও ইইই বিভাগের মধ্যকার ম্যাচ এবং দুপুর ২টায় সিএসই ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনের খেলায়, ১২ জুলাই বিকাল ৪টায় আইএসএলএম ও ইংরেজি বিভাগের এবং বিকাল ৫টায় ইইই ও বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। প্রথম ও দ্বিতীয় দিনের সবগুলো ম্যাচ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, সোনাডাঙ্গা, খুলনায় অনুষ্ঠিত হবে। এরপর টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১৪ জুলাই বিকাল ৪টায় খুলনা সিটি বাইপাস রোডের মোস্তফা মোড় সংলগ্ন টার্ফ মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলার আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রিন্ট

আরও সংবাদ