খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন খুলনা নাগরিক সমাজ নেতৃবৃন্দের

খবর বিজ্ঞপ্তি |
১২:০৫ এ.এম | ১১ জুলাই ২০২৬


খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ঠিকরাবন্দ এলাকায় ভঙ্গুর-ঝুঁকিপূর্ণ সড়কে গত ৭ জুলাই সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার, সদস্য দৈনিক কালের কন্ঠ’র খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, কবি নাজমুল তারেক তুষার, দেশ আহমেদ রাজু, স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন এড. শেখ শাহাবুদ্দীন, ব্যবসায়ী অজিত কুমার সাহা, মোঃ মোশাররফ হোসেন, অবঃ পুলিশ কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, ঠিকাদার মোঃ বাবুল শেখ, মোঃ গোলাম মিঞা, মোঃ রাজু, শিক্ষক মোঃ আবুল হোসেন আকিব, মোঃ আসলাম হোসেন প্রমুখ। 
নেতৃবৃন্দ সড়কের বেহাল অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করে বলেন, এরকম একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের দুই পাশ সংস্কার করা হলেও মাঝখানে কিছু জায়গা সংস্কার বিহীন অবস্থায় থাকায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ কেন এমন দায়িত্ব জ্ঞানহীন কাজটি করলো এটি আমাদের সামনে একটি বড় প্রশ্ন। সংশ্লিষ্টদের অবহেলা জনিত কারণে এ মৃত্যুর দায় কোনো ভাবেই তাদের এড়ানোর সুযোগ নেই।

 

প্রিন্ট

আরও সংবাদ